
শুভম সিং ও রাজকুমার ভুঁইঃ ভগবানপুরঃ পূর্ব মেদিনীপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক আজিমুল হোসেন এর নেতৃত্বে বঙ্গধ্বনি যাত্রা উপলক্ষে বাইক র্যালি আয়োজিত হয় শুক্রবার।এদিন বাইক র্যালি লালপুর থেকে শুরু হয়ে গোটা ভগবানপুর এলাকা পরিদর্শন করে গান্ধী মূর্তি পাদদেশে বাইক র্যালি শেষ হয়। র্যালিতে ছিলেন বেঁউদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ইয়াকুব আলি সহ অন্যান্য দলীয় কর্মীরা।

এদিন ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক আজিমুল হোসেন বলেন, মমতা বন্দোপাধ্যায় নির্দেশমতো বেঁউদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বঙ্গধ্বনি যাত্রা বাইক র্যালি আয়োজিত হয়।তাছাড়া ২১ শে নির্বাচনে মুখ্যমন্ত্রীকে জয়ী করতে এবং বিরোধী দল কে টেক্কা দিতে আমরা পুরোপুরি প্রস্তুত।
