গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া পঞ্চায়েতের বেনীচক এস কে ইউ এস এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা ও নবনির্মিত ভবনের উদ্বোধন হয় বুধবার। মঙ্গলদীপ জ্বেলে নতুন ভবনের উদ্বোধন করেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক চেয়ারম্যান সত্যজিৎ ধাড়া, সমবায়ের সাতরাঙ্গা পতাকা উত্তোলন করেন সমিতির সভাপতি তথা দারিয়াপুর পঞ্চায়েতের

    উপ-প্রধান বলাই লাল পয়ড়‍্যা, সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ডাইরেক্টর তথা জেলা পরিষদ সদস্য পার্থসারথি দাস,আই জ‍্যাক টেকনোলজির প্রোজেক্ট ম‍্যানাজার শুভাশিস পয়ড়‍্যা, সমিতির সহ-সভাপতি বাঞ্ছানিধি গায়েন, প্যানেল সভাপতি পরিমল পাত্র স্থানীয় পঞ্চায়েত সদস‍্যা দীপালি গায়েন প্রমুখ। প্রথম পর্বে নতুন ভবনের উদ্বোধন কালে সমিতির শ্রী বৃদ্ধিতে ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান সমরেশ দাসের অবদান উল্লেখ করে স্মৃতি চারণ করেন বর্তমান চেয়ারম্যান তথা অনুষ্ঠানের উদ্বোধক স‍ত‍্যজিৎ ধাড়া, মুগবেড়িয়া ব্যাংক থেকে বেরিয়ে বলাগেড়িয়া ব্যাংকের নিয়ন্ত্রণে এসে সমিতি এমন সমৃদ্ধির উল্লেখ করেন পার্থ সারথি দাস। দ্বিতীয় পর্বে সাধারণ সভার সভাপতি বলাই বাবু জানান ব্যাংকের মতো সমিতিতে সি বিএস ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে, নতুন ভবনে গ্ৰাহক পরিষেবা ১ জানুয়ারী ২১ থেকে শুরু হবে,১০ হাজার মেট্রিক টন গোডাউনের কাজ দ্রুত তার সঙ্গে হচ্ছে, স্বর্ণ বন্ধকী ঋণ দাদন শীঘ্র চালু করা হবে। সিকদারচক সান্ধ্য শাখার গৃহ নির্মাণের প্রস্তুতি চলছে। সম্পাদকীয় প্রতিবেদন তুলে ধরে সম্পাদক শংকর মাইতি জানান সমিতির অপারেশন এলাকা বেনীচক, শ্যামচক, দক্ষিণ এড়‍্যা, পূর্ব রসুলপুর, শিকদার চক, কৃষ্ণলালচক, রূপনগর, চৈতন্যপুর,পূর্ব ভগবানপুর, কাজিচক, ছোট সুবর্ণ নগর, ভগবানপুর, দুর্গাপুর, দারিয়াপুর, দৌলতপুর, নানকার বামুনিয়া, নানকার গোপীনাথপুর ১৭টি মৌজা। গত আর্থিক বছর পর্যন্ত লগ্নি ৯কোটি ৩১লক্ষ২৬ হাজার ৩৯২টাকা, মোট মূলধন ১৬কোটি ১৬লক্ষ ৪৭হাজার৪১০।আগামী আর্থিক বর্ষে ভূমিহীনদের ৭ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়ার জন্য পরিচালক মন্ডলীর সিদ্ধান্ত সাধারণ সভায় তুলে ধরেন। আগামী আর্থিক বর্ষের সম্ভাব্য আয় ব‍্যায় ১৩কোটি ৬৫লক্ষ ৫ হাজার। রসলপুর ও ঢোল মারী বাজারে শাখা খোলা, কাজু বন্ধকী ঋণ ,কর্মচারী নিয়োগ,চাঁপাতলা শাখা দোতলার পরিকল্পনার কথা জানান । উপস্থিত সকলকে আলোচনায় অংশ নিতে আহ্বান জানান সদস্যগণ কয়েকজন প্রতিবেদনের উপরে আলোচনা করেন এবং সমিতির শ্রীবৃদ্ধিতে সর্বোত সহযোগিতার আশ্বাস দেন। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় পরিচালন কমিটির কার্যকরী প্রতিনিধি সুবিমল জানা। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সমিতির ম্যানাজার দেব কুমার গায়েন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *