দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।

বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়ার পিতৃশ্রাদ্ধে ১০০০ দুস্থ কে শীতবস্ত্র কম্বল দানের শুভ সূচনা হয় রবিবার নিয়ম ভঙ্গের দিন। করোনা পরিস্থিতির কারণে ৪দিন ধরে নিয়ম ভঙ্গের অনুষ্ঠানে স্তরে স্তরে এই বিতরণ করার পরিকল্পনার কথা জানান সমাজ সেবী আশীষ বাবু। রবিবার এই বিতরণ পর্বে তার সঙ্গে ছিলেন সেবা সমিতির সভাপতি অম্বিকেশ মহাপাত্র,এগরা-২ ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া, বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান ধনঞ্জয় সিংহ, প্রাক্তন পঞ্চায়েত সদস্য তপন সামন্ত, জন্মেঞ্জয় প্রধান, বিরোজা প্রধান, সোমনাথ প্রধান প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *