
শুভম সিং,এগরাাঃ মেদিনীপুরের অগ্নিশিশু , কিশোর বিপ্লবী, শহীদ ক্ষুদিরাম বসুর ১৩২ তম জন্মদিবসটি পালন করা হলো ক্ষুদিরামের স্মৃতিধন্য খেজুরীর ঠাকুরনগরে মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে । লাক্ষী গ্ৰাম পঞ্চায়েত অফিসের সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল। উপস্থিত সকলে ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। স্বাগত ভাষণ দেন সম্পাদক সুমন নারায়ন বাকরা। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ড. প্রবালকান্তি হাজরা, বিমান নায়ক, স্বপন কুমার মন্ডল, জয়দেব মাইতি, সুদর্শন সেন, লাক্ষী গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল জানা , সদস্য রবীন্দ্রনাথ ভৌমিক প্রমুখদের নাম উল্লেখ করা যায়। উপস্থিত অতিথিরা ক্ষুদিরাম বসুর জীবন ও স্বাধীনতা সংগ্ৰামে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। ঠাকুরনগর গ্ৰামের ঐতিহ্যবাহী দোল মেলা প্রাঙ্গনে ক্ষুদিরামের একটি মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । প্রসঙ্গত, ইং ১৯০৭ খ্রীষ্টাব্দের মার্চ মাসে খেজুরীর ঠাকুরনগর গ্ৰামে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী দোল মেলায় স্বদেশী দ্রব্যের প্রচার ও বিদেশী দ্রব্য বর্জনের পিকেটিং-এ অংশ নেন ক্ষুদিরাম বসু। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষক, সম্পাদক ড. বিষ্ণুপদ জানা।
