প্রকাশ কর: দেশপ্রাণ: মেদিনীপুর পূর্ব পশ্চিম।
পূর্ব মেদিনীপুরের কাঁথি দেশপ্রাণ ব্লকের সরদা পঞ্চায়েতের গোটসাউড়ী’র প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা ও বিশিষ্ট সমাজসেবী সুদর্শন বারিক ( ৭৬) হৃদরোগে আক্রান্ত হয়ে অাজ

    সকালে পরলোকগমন করেন। তিনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এলাকার নেতৃত্ব দিয়ে জনপ্রিয়তা লাভ করেন। প্রয়াত সুদর্শন বারিক বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে এলাকায় শোকের ছায়া। দলমত নির্বিশেষে সমস্ত মানুষ ও জনপ্রতিনিধি তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেন।জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য মামুদ হোসেন, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, তৃণমূল নেতা তরুণ কুমার জানা প্রয়াত নেতার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।সেই সাথে তাঁর পরিবারবর্গ কে সমবেদনা জ্ঞাপন

      করেন। মৃত্যু কালে সহধর্মিণী, তিনি ৩ পুত্র, ১ কন্যা,নাতি-নাতনি সহ অগণিত গুণমুগ্ধ সহযোগী দের রেখে গেলেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *