
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-১এর গোপালপুর অঞ্চলের সেলমাবাদে বি জে পি কর্মীর বাবার মৃত্যু ঘিরে উত্তপ্ত এলাকা। ঘটনার সুত্রপাত শনিবার বিকেলে। অভিযোগ তৃণমূল কর্মিরা মিছিল করতে করতে শংকর মন্ডল নামে বি জে পি কর্মিদের বাড়িতে গিয়ে হামলা চালায়, তার বাবা বাধা দিতে গেলে তাকে ঠেলে দেওয়ায় গুরুতর অসুস্থ হয় । বি জে পি কর্মীর অসুস্থ বাবা কে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে অমূল্য মন্ডল (৮৫)নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত দেহ বাড়িতে এসে পৌঁছলে বিক্ষোভ দেখাতে শুরু করে। পটাশপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তে পাঠায়। আহত শংকর এগরা হাসপাতালে চিকিৎসাধীন । দলীয় কর্মীর মৃত্যূ ঘিরে উতপ্ত এলাকা। তৃণমূল কর্মীদের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বি জে পি কর্মিরা। এই ঘটনায় একজন তৃণমূল কর্মী’কে আটক করে পাটাশপুর থানার পুলিশ। এই ঘটনার সমূহ দায় অস্বীকার করে ব্লক তৃণমূল সভাপতি পীযুষ পন্ডা। তার বক্তব্য যে কোন মৃত্যু দূর্ভাগ্য জনক, অমূল্য বাবু দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এর মৃত্যুর সঙ্গে কোন ভাবেই তৃণমূল যুক্ত নয়।
