প্রকাশ কর:দেশপ্রাণ :মেদিনীপুর পূর্ব পশ্চিম।
পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লক তৃণমূলের ডাকে রবিবার মাণিকপুর থেকে বসন্তিয়া হাসপাতাল মোড় পর্যন্ত হাজার হাজার মানুষের মহামিছিল ও মুকুন্দপুর বাজারে বিজেপির বিভেদ ও মেরুকরণের রাজনীতি সহ জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়। এদিন বিকেলে বসন্তিয়া স্কুল মাঠে বিজেপির “আর নয় অন্যায়” ও ‘যোগদান মেলার” 😢পাল্টা এই সভা বলে মনে করে রাজনৈতিক মহল। সভাপতিত্ব করেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহঃ সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের নেতা তরুণ কুমার জানা। বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, কাঁথি-১পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ কুমার গায়েন, অামিন সোহেল,চালতি

পঞ্চায়েত প্রধান তপন কুমার সামন্ত, সরদা পঞ্চায়েত প্রধান রাকেশ মাইতি,ইন্দুভূষণ গিরি প্রমুখ। সভা পরিচালনা করেন দেশপ্রাণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি দীনেশ দাস। তরুণ বাবু দেশপ্রাণ ব্লক তথা কাঁথি মহকুমা’র প্রতি বঞ্চনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ভোগ করে বিশ্বাসঘাতকতার মাধ্যমে বিজেপির পতাকা নিয়ে বিভেদের ও হিংসার রাজনীতিতে শুভেন্দু অধিকারী র প্ররোচনা দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামের অাহ্বান জানান। জেলা
পরিষদ সদস্য উত্তম বারিক বেইমানীর রাজনীতি প্রতিহত করার ডাক দেন। বিজেপির কৃষি ও কৃষক বিরোধী কালাকানুন এবং শ্রমিক ও জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশপ্রাণ ব্লকের মানুষকে প্রতিরোধ গড়ে তোলার অাহ্বান জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। দেশপ্রাণ ব্লকের বাহিরের মানুষ নিয়ে দেশপ্রাণ ব্লককে অশান্ত করার বিজেপির অপচেষ্টা রোধে সবাইকে জোটবদ্ধ হওয়ার অাহ্বান।