গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা পৌরসভার নবগঠিত স্বেচ্ছাসেবী সংস্থা” উইন্ডোজ অফ ওয়েলফেয়ার” এর শুভ উদ্বোধন হয় রবিবার। ৭৫ প্রবীন দুস্থ’কে শীতবস্ত্র সাল স্যানিটাইজার, মাক্স, সাবান তুলে দেওয়া হয়। এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে মঙ্গলদীপ জ্বেলে দুঃস্থদের হাতে শীতবস্ত্র ও স্বাস্থ্য কিট তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এগরা পৌরসভার প্রশাসক প্রধান শংকর বেরা প্রাক্তন পৌর প্রধান শংকর কুমার বেরা,সঙ্গে প্রাক্তন পৌরপ্রধান স্বপন কুমার নায়ক, জাতীয় শিক্ষক ডঃ প্রণব কুমার পট্টনায়ক, স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণকলি ভট্টাচার্য, সংস্থার

    প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবী কানন বিহারী নায়ক, এগরা জে এল হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক প্রকাশ কুসুম দাশ, প্রাক্তন কাউন্সিলর হরিপদ বেরা প্রমুখ। পৌরোহিত্য করেন আয়োজক সংস্থার সভাপতি দেবজ্যোতি মাইতি।স্বাগত ভাষণে সভার সঞ্চালক সংস্থার সম্পাদক

      কেশব নায়ক জানান মানব কল্যানের উদ্যোগ নিয়ে “উইন্ডোজ অফ ওয়েলফেয়ার”এর যাত্রা শুরু। উইন্ডোজ অফওয়েলফেয়ার কথার অর্থ কল্যাণের জানালা। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সভাপতি শ্রী মাইতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *