
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। কাঁথি পৌর শহরের ধনদীঘি প্রফেসর কলোনিতে রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধে মর্মান্তিক মৃত্যু শিক্ষিকা পীযূষ গিরি’র। সকালে ত কাঁথি ক্যানেল পাড় স্থিত তার সম্পর্কিত বোন’পো সৌম্যজিৎ দত্ত প্রতি দিনের মত ফোন করে খোঁজ নিতে গেলে পরিবারে কাজের মেয়ে জানান ঘরে আগুন লেগেছে। দত্ত বাবু জানান তিনি দ্রুত এসে দেখেন বিভৎসভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিক্ষিকার। ততক্ষনে প্রতিবেশীরা
পৌঁছে যান। সঙ্গে সঙ্গে প্রফেসর কলোনির প্রতিবেশীরা দৌড়ে আসেন। আসেন প্রশাসক বোর্ডের সদস্য প্রাক্তন কাউন্সিলর সুবলচন্দ্র মান্না। বর্তমান পৌর বোর্ডের প্রশাসক প্রধান সিদ্ধার্থ মাইতি , কাঁথি পৌর কর্মী ও স্থানীয় প্রতিবেশী গোপাল দাস, সমবায় ইউনিয়ন সচিব বিবেকানন্দ পয়ড়্যা, খাদ্য বিভাগের প্রাক্তন আধিকারিক গোপাল দাস,স্থানীয় ক্লাব সম্পাদক বরুন গিরি প্রমুখ। লোকারণ্য সরিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দত্ত বাবুদের অনুমান ধূপের আগুন তার লেপে ও কাঁথায় ধরে ,তা থেকে খাট সহ গোটা শরীর পুড়ে ছাইতে পরিনত হয়।কেবল মাথা ও ডান হাতটা ডান হাত ছাড়া কিছুই অবশিষ্ট নেই, গোটা দেহ ভষ্মিভূত। প্রসঙ্গত কাঁথি চন্দ্রামনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়(মাধ্যমিক)এর অবসর প্রাপ্ত চলশক্তিহীন এই সহ শিক্ষিকা বাড়িতে একা থাকতেন। তিনিএক সময় কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদিক ছিলেন। তাঁঁর স্বামী দশগ্ৰাম হাইস্কুলের প্রাক্তন বাংলা ভাষা শিক্ষক অশ্বিনী গিরি অনেক আগেই প্রয়াত হয়েছেন। একমাত্র কন্যা পূর্বা গিরির বাবারও আগে মৃত্যু ঘটে। এই বাড়িতে তিনি একাই থাকতেন আত্মীয় পরিজনহীন ভাবে। এর অবর্তমানে বিষয় সম্পত্তির সঙ্গে মৃত্যুর নুনতম সম্পর্ক আছে কি না সে বিষয়টি ও মাথায় রেখে সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ ।
