প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেস্ক :পূর্ব মেদিনীপুর।জেলা জুড়ে রাজনৈতিক অস্থিরতার অভিযোগের মাঝেই বুধবার ১ দিনের সফরে পূর্ব মেদিনীপুর জেলায় এলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সঙ্গে ছিলেন থাকছেন স্ত্রী সুদেশ ধনখড়।

সম্প্রতি শুভেন্দু অধিকারী-সহ বেশ কয়েক জন তৃণমূল নেতার বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থির। পটাশপুর কাঁথি রামনগর-সহ একাধিক জায়গায় বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার ভুপতিনগর থানার বাজকুল কলেজে এবিভিপি সমর্থকরা হামলার মুখে পড়েন বলেও অভিযোগ। যদিও তৃণমূল ছাত্র পরিষদের পাল্টা দাবি, বাজকুল কজেলে তাণ্ডব চালিয়েছেন এবিভিপি সমর্থকরাই। এমনকি এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে বাইকে আগুন দেওয়া ও বোমাবাজির অভিযোগ তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ।এই পরিস্থিতিতে শুভেন্দু আবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। শুভেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী সোমবারই কাঁথি থানার আইসি-র বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ দায়ের করেছেন।
এমনই এক পরিস্থিতির মধ্যে রাজ্যপাল তমলুক এলেন।এদিন তিনি সেখানে এসে বর্গভীমা মন্দিরে পুজো দেন এবং পুরতত্ত্ব জাদুঘর ঘুরে দেখেন । পাশাপাশি দুপুর দেড়টা নাগাদ কোলাঘাটে সার্কিট হাউসে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন বলে জানা যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের এমন রাজনৈতিক পরিস্থিতির মাঝে রাজ্যপালের জেলা সফরের দিকে রাজ্যের রাজনৈতিক মহলের নজর থাকবে বলেই মনে করছেন সবাই।

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *