গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি কাঁথি শাখার সদস্য দেশরাজ ভূঁইয়া( ৬৫)এর অকাল মৃত্যু গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ১২ টায়। গতকাল কাঁথিতে মহকুমা কমিটির মিটিং চলাকালীন তিনি অসুস্থতা অনুভব করলে সদস্যগণ তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। গভীর রাতে তার মৃত্যু হয় । তার বাড়ি পঞ্চায়েত সমিতির কানাইডিঘি পঞ্চায়েতের গঙ্গাধর চকে, অকৃতদার দেশরাজের মৃত্যুতে আজ শুক্রবার কাঁথি ও নাচিন্দা সাব রেজিস্ট্রি অফিসে সমস্ত কাজকর্ম বন্ধ হয়। সমিতির সদস্যের অকালমৃত্যুতে আজ বলাগেড়িয়া ব‍্যঙ্ক ক্যাম্পাসের কোদম তলায় সমিতির পক্ষে শোক সভার আয়োজন হয় ।তাঁঁর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করে তাঁর আত্মার ঊর্ধ্বগতি কামনার পাশাপাশি সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান হয়। ছিলেন সমিতির সভাপতি গঙ্গাধর মাইতি ,সম্পাদক অরুণ মাইতি, কোষাধ্যক্ষ বিমল দাস প্রমুখ ।স্মৃতিচারণায় সদস্যগণ তাঁঁর বর্ণময় কর্মজীবন তুলে ধরেন ।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সমিতির সহ-সভাপতি চালতি পঞ্চায়েত প্রধান তপন কুমার সামন্ত।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *