গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা -২এর বিবেকানন্দ পঞ্চায়েতের “দাউদপুর ঊর্ধবপুর বীণাপাণি মিলন সংঘ”এর ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী নক আউট ক্রিকেট টুর্নামেন্ট এর আজ ফাইন্যাল খেলা হয়। রবিবার এই খেলায় চ্যাম্পিয়ান হয় রাসন ক্রিকেট একাদশ এবং রানার্স দীঘা প্রদীপ একাদশ। চাম্পিয়ান ও রার্ণাস দলের হাতে পুরস্কার বিতরণ পর্বে উপস্থিত শিক্ষক নেতৃত্ব রাজকুমার দুয়ারী, জেলা পরিষদ সদস্য পার্থ সারথী দাস ও উত্তম বারিক, বিবেকানন্দ পঞ্চায়েতের প্রধান রাজনারায়ণ মান্না,নাসের হোসেন বেগ, নিধুরাম গিরি প্রমুখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক সমীর কুমার মাইতি। সভায় সভাপতিত্ব করেন সংস্থা সভাপতি চিত্তরঞ্জন ভূনিয়া। খেলা আকর্ষণীয় করেতোলেন ক্রীড়া সম্পাদক সুমন জানা ও শচীন মাইতি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *