
দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কেন্দ্রের জনবিরোধী কৃষি বিল নিয়ে তোলপাড় গোটা দেশ। তারই প্রতিবাদ জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ভাজাচাউলি এবং বাথুয়াড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে পাহাড়পুর ও ডুমুরবেড়িয়া থেকে মিছিল এলাকা পরিক্রমা করে অস্তিচক মিলন বাজারে আসে। মিলন বাজারে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়। প্রতিবাদ সভায় ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি ,কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ বেজ, কাঁথি-৩ ব্লক তৃণমূল সভাপতি জেলা পরিষদ সদস্য নন্দদুলাল মাইতি,জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য মামুদ হোসেন, এগরা -২ ব্লক তৃণমূলের সহ সভাপতি তথা মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায় চৌধুরী,বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্না,বাথুয়াড়ী পঞ্চায়েতের প্রধান লক্ষীরাণী হাজরা, উপ প্রধান সুজিত শী, কাঁথি -৩যুব সভাপতি গৌরীশংকর মিশ্র, এগরা -২যুব সভাপতি স্বপন কুমার পাত্র, জেলা যুব তৃণমূলের সহ সভাপতি সন্দীপ পাত্র প্রমুখ।

