
দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের আয়োজিত বীর সন্ন্যাসী বিবেকানন্দের ১৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়এগরা ২ এর বালিঘাই হাট প্রাঙ্গণে। সারাদিন প্রভাতফেরী, অঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন হয়। মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধাভাজন , এই অনুষ্ঠানের মূল কান্ডারী সন্দীপ পাত্র,স্বপন পাত্র, রাজনারায়ণ মান্না, সুধাকান্ত বারিক,দেবকুমার দলাই,গুরুপদ ঘড়াই,কমল গিরি, অভিষেক সাউ,রাজীব বর,সুদীপ জিৎ প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান।
