
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর শ্রীরামপুর পঞ্চায়েতের প্রতাপদিঘী বেঙ্গল ক্লাবের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন গুচ্ছ কর্মসূচি পালনের মধ্য দিয়ে উদযাপন হয় মঙ্গলবার। রক্তদান শিবির, কবিগুরু রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি উন্মোচন , সমাজি বনসৃজনের মত কর্মসূচি পালন হয়।ফিতা কেটে দীপজ্বেলে অনুষ্ঠানের উদ্বোধনসহ কবি গুরু

বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর। সঙ্গে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনাল কান্তি দাস, বি ডি ও শঙ্কু বিশ্বাস, শ্রীরামপুর পঞ্চায়েতের উপ প্রধান ডা দীলিপ রায়,প্রাক্তন কৃতী শিক্ষক ঈশ্বর ঋষি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ডাক্তার, মাস্টার , সাংবাদিক,নাট্যব্যক্তিত্ব ,সংগীতশিল্পী, সংগীত শিক্ষক, সমাজকর্মী সমাজের সমস্ত শ্রেনীর বহু চ্ছচ্ছ বিশষ্ট জন প্রতাপদিঘী বেঙ্গল ক্লাব সারা বছর ধরে মানুষের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মবার্ষিকী পালন করা হয় ‘রক্তদান জীবন দান” এই শ্লোগান সামনে রেখে রক্তদান শিবিরের মধ্য দিয়ে। বহু মহিলা ও পুরুষ শিবিরে অংশগ্রহণ করে। এবিশ্বকে শিশুর বাসযোগ্য করে তোলার লক্ষ্যে সমাজভিত্তিক বনসৃজন প্রকল্পে এলাকার ৫০০কে চারা গাছ বিতরণ হয়। “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” স্বামীজির এমন্ত্র অনুপ্রাণিত হয়ে প্রায়- ২ হাজার লোকের নরনারায়ন সেবা হয় দুপুরে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায়,- বিশিষ্ট সমাজকর্মী উৎপল বিকাশ দাস শেষে সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক শ্রীকৃষ্ণ জানা।
