দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী প্রকল্পে এগরার বেসরকারি ” ও এস জি হাসপাতাল”এর উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক‍্যাম্প অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এগরা -১এর পাঁচরোল পঞ্চায়েতের কসবাগো্লার চৌরঙ্গী মোড়ে স্বামী বিবেকানন্দের সেবা ধর্মকে পাথেয় করে তাঁর ১৫৯ তম জন্মদিনে বিনা ব্যয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শিবিরে ৫০ জন রোগীর চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ হয়। ছিলেন OSG হাসপাতালের কর্ণধার প্রখ্যাত শল্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা, সঙ্গে ক্যান্সার বিশেষজ্ঞ ডা স্বরূপজিৎ ঘাটা,ডা পি কে দাস প্রমুখ। শিবির শুরুর আগে এলাকার প্রাক্তন বিধায়ক ও এলাকার বর্ষিয়ান সংগঠক সামসুল

    আলম খানের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করে শারীরিক খোঁজ খবর নেন চিকিৎসক মন্ডলী। চিকিৎসকগণ তার হাতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *