
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নব নিযুক্ত চেয়ারম্যান হলেন তরুণ কুমার মাইতি। তিনিএগরা -২এর পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের কৃতী প্রধান শিক্ষক। এর আগে ঐ ব্লকের বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। আজ রাজ্য সরকারের পক্ষে তাকে নিযুক্ত করা হয়।কয়েকদিন আগে শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত জেলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মানস দাস পদত্যাগ করায় তার শূন্যস্থানে তিনি স্থলাভিষিক্ত হলেন। তিনি নিয়োগ প্রাপ্তির কথা স্বীকার করেন। তরুন বাবু কয়েক বছর ধরে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রণে এই জেলার দায়িত্ব দক্ষতার সঙ্গে প্রশংসিত ভাবে পরিচালনা করেন। প্রসঙ্গত মেদিনীপুর জেলা বিভাজনের পর পূর্ব মেদিনীপুর জেলার প্রথম সংসদ সভাপতি দৈবকীনন্দন দাস মহাপাত্র ছিলেন এগরা মহকুমার পটাশপুর-২এর। এই প্রথম বার কাঁথি মহকুমা থেকে হলে ও তিনি কর্মসূত্রে এগরা মহকুমার। সম্ভবত ইনি সংসদের ৬ষষ্ঠ সভাপতি। খুব শ্রীঘ্রই যোগ দান করবেন।নিয়োগ পত্র প্রাপ্তির খবরে তাঁকে অভিনন্দন জানান পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূলের কো অর্ডিনেটর তথা প্রাক্তন সহকারি সভাধিপতি মামুন হোসেন, এগরা পৌর প্রশাসক প্রধান স্বপন কুমার নায়ক ও বোর্ডের অন্য তম সদস্য ডা বাদল অশ্রু ঘাটা, নেগুয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড:শিবশংকর মহাপাত্র।
