গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবার “দুয়ারে সরকার”কর্মসূচি’তে স্বাস্থ্য সাথীর সুবিধা চেয়ে ফর্ম পূরণ করেন এগরা -২ উত্তর তাজপুর গ্ৰামের প্রভাতী পাল। তাঁর স্বামী রাসবিহারী পাল কিডনি রোগে চিকিৎসাধীন উত্তর ২৪ পরগনার ১নং দমদম এয়ারপোর্ট সংলগ্ন “রেনেসাঁস হাসপাতাল”এ, চলছে ধারাবাহিক ডায়া লিসিসও। বিষয়টি ১৫ ই জানুয়ারী শুক্রবার বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজ নারায়ন মান্নার নজরে আসায় তিনি বি ডি ও রাণী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। বিডিও ও প্রধানের দ্রুত প্রশাসনিক তৎপরতায় ঐ দিনই স্বাস্থ্য সাথীর কার্ড হাতে পান প্রভাতী দেবী।

    দিনই এই কার্ড নিয়ে হাসপাতালের আই সি ইউ -২ ইউনিটে থাকা বাবার চিকিৎসার সুবিধা নেওয়ার সংবাদ জানান ছেলে সঞ্জয় পাল।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *