গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি::পূর্ব মেদিনীপুর।কাঁথি পৌরসভার নবনিযুক্ত প্রশাসকমন্ডলীর ৩ সদস্য মামুদ হোসেন, সুপ্রকাশ গিরি ও রত্নদীপ মান্না দায়িত্বভার গ্রহন করলেন শক্রবার।প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি, অন্য সদস্য সুবল মান্না ও সেক সাবুল সহ পৌরসভার কার্যনির্বাহী অাধিকারিক উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহঃ সভাপতি তরুণ কুমার জানা, বিশিষ্ট সমাজসেবী অাবদুর রহমান মণি, সেক অানোয়ার উদ্দিন,সুরজিৎ নায়ক,উত্তম গিরি,সেক সুরজ অাল অামন, জুবায়ের বিন রব,অমলেশ পাত্র প্রমুখ। প্রশাসক প্রধান সিদ্ধার্থ মাইতি স্বচ্ছ ও জনমুখী পৌর পরিষেবা সুনিশ্চিত করার অঙ্গীকার করেন।
পৌর প্রশাসকমন্ডলী র সদস্য সুপ্রকাশ গিরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উন্নয়ন সর্বস্তরের পৌরবাসীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন। প্রশাসকমন্ডলীর সদস্য মামুদ হোসেন সাংবাদিক সম্মেলনে দারুয়া লাগাহাট ও রাঙামাটি শ্মশান সহ বিভিন্ন জায়গায় স্টল নির্মাণ, বিলিবন্টন ও সেলামি র টাকা নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়ার কথা উল্লেখ করেন।গ্রীন সিটি, বিধায়ক ও সাংসদ উনয়ন তহবিল, সরকারী অনুদান, পৌরসভার নিজশ্ব তহবিল ইত্যাদি থেকে কত অায় হয়েছে ও কোন খাতে কত খরচ হয়েছে তার বিশদ তথ্য শীঘ্রই জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানান।অনিয়ম – বেনিয়ম ও কারচুপি তদন্তে ধরা পড়লে রাজ্য পৌর দপ্তরের নজরে এনে প্রয়োজনে অাইনানুগ ব্যবস্হা নেওয়ার আশ্বাস দেন। সুবল মান্না প্রতিটি ওয়ার্ডে ও পাড়ায় কমিটি গঠনের মাধ্যমে পৌরসভার ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয় পদক্ষেপের অাশ্বাস দেন।কাঁথি শহরে যানযট সমস্যার সমাধান সহ পৌর পরিষেবার বিকেন্দ্রীকরণ উপর জোর দেন পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য রত্নদ্বীপ মান্না।