দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২এর সাউৎখন্ডের বামুনবাড় খালে মৃত পূর্ণবয়স্ক ডলফিন উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য।বৃহস্পতিবার ঘটনাটি স্থানীয় দেল নজরে আসে।কয়েকদিন আগে বামনবাড় এলাকায় খালের জলে ভেসে আসে একটি আহত ডলফিন। ডলফিনটিকে গ্রামের বেশকিছুজন মানুষ হাঙর জাতীয় প্রাণীভেবে খালে দড়ি দিয়ে বেঁধে রাখে।পরে ঘটনাটি স্থানীয়রা বনদফতরে জানালে বনদফতরের কর্মীরা মৃত ডলফিনটিকে উদ্ধার করে ময়না তদন্তে তমলুক পাঠায়।মৃত ডলফিন দেখতে উপচে পড়া কৌতুহলীদের ভীড়। স্থানীয় পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ বলেন – দিনভর কৌতূহলী মানুষের ভীড় ছিল নজর কাড়া। যখম ডলফিন টিকে স্থানীয়রা বেঁধে রাখে। বনদপ্তর দ্রুত ব‍্যবস্থা নিলে হয়ত চিকিৎসার সুযোগ পেত।এগরা ও কাঁথি রেঞ্জের বনাধিকারিক প্রবীর সেন জানান-মৃত ডলফিনটির দৈঘ‍্য ১৯০ সেমি, গোলাই(ব‍্যাস) ৪৬ সেমি,গত দু তিন দিন আগে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি ইরাবতী ডলফিন তবে পুরুষ কি স্ত্রী ময়না তদন্তে স্পষ্ট হবে।একের পর এক ডলফিনের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *