
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।খেজুরী-১এর বীরবন্দ অঞ্চলের বীরবন্দ বাজারে অালাইচক সহ কয়েকটি এলাকায় বিজেপি মদতপুষ্ট সমাজবিরোধী’দের দৌরাত্ম্য রোধে ও দুষ্কৃতকারী’দের গ্রেফতারের দাবী সহ শান্তিশৃঙ্খলা বজায় রাখার দাবীতে তৃণমূল কংগ্রেসের অাহ্বানে অাজ মহামিছিল বাজার পরিক্রমা ও জনসভা হয়। সভাপতিত্ব করেন খেজুরী-১ তৃণমূল কংগ্রেস সভাপতি

বিমান নায়ক।বক্তব্য রাখেন জেলা তৃণমূলের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। সঙ্গে জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস, রামকৃষ্ণ দাস,পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবনী মাইতি,ব্লক তৃণমূল যুব সভাপতি সেক জালালুদ্দিন, নৌসাদ অালি,স্বপন দাস,অমিতাভ দাস,অরবিন্দ দাস,বিশ্বজিৎ বেরা প্রমুখ। প্রসঙ্গত অালাইচক বুথ তৃণমূল সভাপতি চন্দন মন্ডল বিজেপি দুষ্কৃতকারী দের হাতে অাক্রান্ত হয়েছিলেন। সিপিঅাইএম দলের কিছু হার্মাদ জামা পাল্টিয়ে অাগে রাম পরে বাম স্লোগান তুলে বিজেপি পতাকাতলে সামিল হয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টিতে লিপ্ত, তাদের সাথে যুক্ত হয়েছেন বিজেপির উন্মাদ।বিভাজন মেরুকরণের রাজনীতি ধুঁয়া তুলে হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে বাজার মাত করতে চাইছে। তৃণমূল কংগ্রেস ত্যাগী ও মমতার ক্ষমতার মধুপান কারি সদ্য বিজেপিতে সামিল হয়ে মিথ্যাচার ও সন্ত্রাসের পথে উস্কানী দিচ্ছেন, অাপাদমস্তক দুর্নীতি, তোলাবাজী ও গনতন্ত্র ধ্বংস কারীর ভূমিকা পালন করে সাধু সাজার চেষ্টা করছেন যে স্বঘোষিত যুবরাজ তাঁর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার অাহ্বান জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। তিনি বিজেপি মদতপুষ্ট সমাজবিরোধী দৌরাত্ম্য রোধে অাত্মরক্ষার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে গণপ্রতিরোধের ডাক দেন।
