দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।জুখিয়া বাজার “বঙ্গীয় সুজান সাহিত্য সংসদ”এর পত্রিকা প্রকাশিত হয় শনিবার। পৌরোহিত্য করেন করেন শিক্ষক অসিত কুমার মাইতি। উপস্হিত ছিলেন আঞ্চলিক ইতিহাস গবেষক সাহিত্যিক মন্মথনাথ দাস, অধ্যাপক রনজিত কুমার নায়েক, কবি
অজিত কুমার জানা, কবি দেবাশীষ প্রধান, পত্রিকা সম্পাদনায় গৌর চাঁদ পাত্র প্রমুখ। সাহিত্য পাঠে অংশগ্রহণ করেন কবি নবকুমার মাইতি, অনিল সাহু, অশোক দাস, দীপঙ্কর গিরি, চন্দন মাইতি, ভূপাল কুমার মাইতি, অশোক কুমার বেরা, বিজয় মিশ্র, সঞ্চারী মাইতি, দীপান্বিতা, দেবাশীষ গীরগোস্বামী,কেশব চন্দ্র প্রধান প্রমুখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান সংস্থা সম্পাদক সীতাংশু দাস।