গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা ওএস জি ল‍্যাপারোস্কোপি হসপিটালের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী প্রকল্পের সৌজন্যে দুটি ফ্রী মেডিক‍্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয় শনিবার। পটাশপুর -২এর পঁচেট পঞ্চায়েতের পঁচেট কিশোর ক্লাবে স্থানীয় গ্রামীণ চিকিৎসক ডা অমিত গায়েন এর ব্যবস্থাপনায় সকালে এই ক‍্যাম্পে ৬০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। স্বাস্থ্য সাথী কার্ডে পরিবার কিভাবে ৫লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাবেন, তার জন্য রোগী পরিবারের করনীয় কি?

    এগরার এই হাসপাতালেও যে এই পরিষেবা পাওয়া যায় তা নিয়ে বিষদ ব‍্যাখ‍্যা করেন শিবিরের উদ্বোধক তথা OSG হাসপাতালের ডাইরেক্টর প্রখ্যাত শ‍ল‍্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা। সঙ্গে ছিলেন ক‍্যানসার বিশেষজ্ঞ ডা স্বরূপজিৎ ঘাটা, মেডিসিন স্পেশালিষ্ট ডা আতাউর রহমান প্রমুখ। ছিলেন কিশোর ক্লাবের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য নীলমাধব দাস অধিকারী। 

      বিকেলেএগরা-২এর দেশবন্ধু পঞ্চায়েতের রুক্মিণীপুর সংলগ্ন সাহাড়দা মিলনী সংঘে মেডিক‍্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৮৫ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেন। এই পর্বে সকালে ডাক্তার মন্ডলীর সঙ্গে ছিলেন প্রখ্যাত শিশু চিকিৎসক ডা এন কে প্রধান। স্বাগত জানান সাহাড়দা মিলনী সংঘের সভাপতি মনোরঞ্জন ভূঞ‍্যা।শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক শত্রুঘ্ন পাত্র।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *