গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।১৯৪৮ সালের ১৬ই জানুয়ারী রামনগর-২এর বটতলা আনন্দময়ী উচ্চমাধ্যমিকের পথচলা শুরু হয়। উত্তর রামনগরের কলাপুঞ্জা গ্রামের কয়েকজন বিদ‍্যোৎসাহী ব্যক্তির প্রচেষ্টায় এর পথচলা। আজ করোনা অতীমারিতে যখন সারাদেশে প্রথমবার ভ্যাকসিন প্রয়োগে করোনা নিরসনের প্রচেষ্টা শুরু ঠিক তখনই এক মাহেন্দ্রক্ষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃষিকেশ দাসের উদ্যোগে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষা-

    কর্মীদের সহযোগিতায় পতাকা উত্তোলন ও মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ৭৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন শুরু হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষ্ণুপদ জানা, অবসরপ্রাপ্ত শিক্ষক পার্থসখা গিরি, শিক্ষাকর্মী পবিত্র প্রামাণিক,করণিক জগদীশ পট্টনায়ক, শিক্ষাবন্ধু অশোক মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। বেদমন্ত্র পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক হরিশ্চন্দ্র দাস। প্রধান শিক্ষক তাঁর স্বাগত ভাষণে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন শিক্ষক মহাশয়গণ কর্মজীবনকে কেবলমাত্র বৃত্তিতে পরিণত করলে চলবে না,ব্রত নিয়ে চলতে হবে যাতে স্কুলের সামগ্রিক উন্নয়ন ঘটে। তিনি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ‍্যাসাগরের বিভিন্ন বাণী তুলে ধরেন। বিশিষ্ঠ জনের প্রয়ানে নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশন হয়। বিদ্যালয়ের সুদৃশ্য কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা অতিথি ও শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নেয়।অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সুশান্ত কুমার

      জানা ‌। স্কুল সাজানোর ক্ষেত্রে শিক্ষার্থী শুভজিৎ মাইতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বিল্ডিং আলোকমালা সুসজ্জিত করে তোলা হয়। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিরঞ্জন সাউ ও স্টাফ কাউন্সিলের সম্পাদক জয়ন্ত পাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *