
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ১৯৪৭ সালের ১৬ ই জানুয়ারী এগরা-২ এ পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের প্রতিষ্ঠা হয়। স্থানীয় প্রিয়নাথ দাসের সভাপতিত্বে মহেশ্বর নন্দ’কে প্রধান শিক্ষকের আসনে বসিয়ে সম্পাদক মধুসূদন জানাসহ কতিপয় বিদ্যোৎসাহী লক্ষীকান্ত রাজ, মহেশ্বর দাস, পার্থসখা মহাপাত্র, উদয় নারায়ণ জানা, পঞ্চানন মন্ডল’দের তৎপরতায় আজ থেকে ৭৫ বছর আগে বিদ্যালয়ের পথ চলা শুরু। দিনটিকে স্মরণীয় করতে বিদ্যালয় কতৃপক্ষ শনিবার রক্তদান শিবিরের আয়োজন করে। করোনা আবহে প্লাটিনাম জুবিলীর কাজ এবৎসর শুরু করা যায়নি, আগামী বছর এই অনুষ্ঠান শুরু হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রক্তদান শিবিরের উদ্বোধক পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি তরুণ কুমার মাইতি। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন এগরা -২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিদ্যালয়ের প্রাক্তনী দীনেশ প্রধান। ছিলেন পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, বিদ্যালয়ের প্রাক্তন সহ-সভাপতি গৌতম কুমার সাউ, বিদ্যালয়ের শিক্ষক রজত কুমার বেরাসহ শিক্ষক শিক্ষিকাগণ ।এগরা

