গৌরীশঙ্কর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২এর বাসুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীসভা অনুষ্ঠিত হয় রবিবার উত্তর বাসুদেবপুর বুথে। বুথ ভিত্তিক মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন, সরকারের বিভিন্ন প্রকল্প গুলির সুবিধাভোগিদের চিহ্নিতকরণ, আগামী ২০২১ এর নির্বাচনে তৃণমূলকে জয়যুক্ত করার পরিকল্পনার কৌশল নিয়ে আলোচনা হয়।  প্রয়াত বিধায়ক সমরেশ দাসের প্রতিকৃতি তে পুষ্পার্ঘ‍্য নিবেদনে ও দলীয় পতাকা উত্তোলনে কর্মীসভার সূচনা হয়।

    সভাপতিত্ব করেন দলের অঞ্চল সহ- সভাপতি কমলকুমার পাত্র, বক্তব্য রাখেন দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া, সহ-সভাপতি প্রকাশ রায় চৌধুরী, সম্পাদক রাজকুমার দুয়ারী, জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস, ব্লক যুব সভাপতি স্বপন পাত্র, অঞ্চল সভাপতি তথাগত মাইতি, পঞ্চায়েত প্রধান সুকুমার রাউল,উপপ্রধান পীযুষ চক্রবর্তী প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *