গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। রামনগর-১এর অধীন দীঘা অঘোর কামিনী হাসপাতালে ব্লকের স্বাস্থ‍্য বিভাগের সঙ্গে যুক্ত কর্মীদের প্রাথমিক পর্যায়ে করোণা টিকা করনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় মঙ্গলবার। ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন এলাকার

    বিধায়ক অখিল গিরি,সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, স্বাস্থ্য কর্মাধক্ষ‍্য সুশান্ত পাত্র, বিডিও আশীষ রায়, বিএইচ , বিশ্বজিৎ জানা প্রমুখ। বিধায়ক বক্তব্যে জানান প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত নার্স, এ এন এম , সেকেন্ড এ এন এম, আশাকর্মীদের’কে দেয়া হচ্ছে। পরবর্তীকালে আস্তে আস্তে সবাইকে এই ভ্যাকসিন পাওয়ার সুযোগ করে দেয়া হবে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *