গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি পূর্ব মেদিনীপুর।ভগবানপুর-১এর ভগবানপুর পঞ্চায়েতে “দুয়ারে সরকার” কর্মসূচির ৪র্থ ও শেষ পর্যায় অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ব্লক ও পঞ্চায়েতের আধিকারিক গনের উপস্থিতিতে আজ শেষ দিনে শিবিরে জব কার্ডের আবেদন জমা পড়ে ৭০০ জন, স্বাস্থ্যসাথীতে আবেদনকারীর সংখ্যা ১০৪৭, এ পর্যন্ত এই সুবিধা চেয়ে আবেদন ৩২৮৪ বলে জানান পঞ্চায়েত প্রধান সেখ রেজাক। তিনি ১৫

    ডিসেম্বর জবকার্ড চেয়ে যারা আবেদন করেন এ দিন শিবিরে সেই শেখ মসিউর, পূর্ণচন্দ্র ঘড়াই, জয়দেব দাস, শেখ সেরাজ উদ্দিন, সাবেরা বিবি, অসীম কুমার দাস পট্টনায়ক, হিমাংশু মাইতি, নির্মল মন্ডল, সুরজিৎ প্রামাণিক, সূর্যকান্ত মন্ডল ,শিবশংকর ঘোড়াই প্রমুখ দের হাতে জবকার্ড তুলে দেন। “দুয়ারে সরকার”ঘিরে গ্রাম পঞ্চায়েত জুড়ে উৎসবের মেজাজে অঞ্চলবাসি সরকারি সুযোগ-সুবিধা নিতে চেষ্টা চালায়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *