গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি মহকুমা জুড়ে সিপিঅাইএম এর দলছুট হার্মাদ ও দাদার অনুগামী’দের সংমিশ্রণে নব্য বিজেপির সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, বিক্ষোভ ও সন্ত্রাসের চক্রান্ত সৃষ্টি, পেঁটুয়া’তে মৎস্যজীবিদের উপর পুলিশের জুলুমবাজি, তৃণমূল কংগ্রেসের পতাকা, ফেস্টুন ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, জননেত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের কাটঅাউট কে পদদলিত করা সমাজবিরোধীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্হা গ্রহণের দাবী তে তৃণমূল কংগ্রেসের মৎস্যজীবি সেলের উদ্যোগে কাঁথি থানার অাইসি ও মহকুমা পুলিশ অাধিকারিককে কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয় বৃহস্পতিবার। ডেপুটেশনের অাগে কয়েক হাজার মানুষের বিক্ষোভ সমাবেশ ও মহামিছিল অায়োজিত হয়। কর্মসূচীর নেতৃত্ব জেলা তৃণমূল যুব সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূলের কো অর্ডিনেটর মামুদ হোসেন, জেলা নেতৃত্ব তরুণ জানা, জেলা পরিষদের কো মেন্টর হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, কাঁথি-১পঞ্চায়েত সমতির সভাপতি প্রদীপ গায়েন, হরিসাধন দাস অধিকারী, দেবাশীষ পাহাড়ী,অামিন সোহেল, প্রক্তন প্রধান

রামগোবিন্দ দাস, প্রধান তপন কুমার সামন্ত প্রমুখ। জেলা তৃণমূল যুব সভাপতি অভিযোগ করেন – কাঁথি শহর সহ মহকুমার সর্বত্র নব্য বিজেপিরা মেরুকরণের রাজনীতির পথ নিয়েছে।সর্বস্তরের মানুকে ঐক্যবদ্ধ ভাবে বিভেদের রাজনীতি রুখতে হবে। সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা রুখতে সবাইকে জোটবদ্ধ হওয়ার অাহ্বান জানান জেলা তৃণমূলের কোঅরডিনেটর মামুদ হোসেন। তিনি কৃষক, শ্রমিক,বেকার,তপশিলি জাতি ও উপজাতি, দলিত সংখ্যালঘু ও অার্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের স্বার্থ জলাঞ্জলি দেওয়া বিজেপির ব্যর্থতা ঢাকতে ও মানুষের দৃষ্টি অর্থনৈতিক সঙ্কট
থেকে ঘুরিয়ে দিতে মেরুকরণের রাজনীতি বেছে নেওয়ার অভিযোগ করেন। তরুণ জানা পুলিশ প্রশাসনের একাংশের বিজেপির সাথে মাখামাখি অভিযোগ করে দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্হা গ্রহনের ডাক দেন।