দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর সাউথখণ্ড পঞ্চায়েত এলাকায় পাটনা বেরা পাড়ায় ইট বহন কারি “যন্ত্র চালিত রিক্সা” ঢালাই রাস্তা ভেঙে পানা পুকুরে পড়ে যায়। রিস্কা চালক জীবনের ঝুকি নিয়ে রিস্কারতলা থেকে বাইরে বেরিয়ে আসে। বর্তমান- ২জন আহত,স্থানীয় দের সূত্রে যানা যায় এই কংক্রিটের রাস্তাটি তৈরি হওয়ার সময় কোনো লোহার রড দেওয়া হয়নি এবং গার্ড ওয়াল হওয়ার স্কিম আসে( ২০১৬ সালে), বাজট ৩লক্ষ ৫০হাজার টাকা। এখনও পর্যন্ত ঐ কাজ করা হয়নি।এবিষয়ে সাউথখন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগকে জানত চাইলে তিনি জানান ওভার লোডেড রিক্সা পুকুরের কাছে ঢালাই রাস্তায় যাওয়ায় রাস্তা ভাঙ্গছে। স্থানীয় লোকজন যদি রাস্তা রক্ষার চেষ্টা না করে কি করা যাবে। ঢালাই রাস্তার পরিকল্পনা রয়েছে অনুমোদন এলে সময়ে কাজ হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *