
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি ১ পূর্ব মণ্ডল নয়াপুট অঞ্চলের ভন্ডুবাসান বুথে সমস্ত সম্প্রদায় মানুষকে নিয়ে এক সভা হয় আজ বৃহস্পতিবার। সভায় গ্রামের সমস্যা ও তৃণমূলের দুর্নীতি কিভবে রোক্ষা যায়, সাধারণ মানুষ কি ভাবে ওদের স্বাধীনতা ও অধিকার ফিরে পায় এই নিয়ে বিশেষত আলোচনা হয়।বৈঠক উপস্থিত ছিলেন জেলা সম্পাদক নবীন প্রধান,১ পূর্ব মণ্ডল এস সি, এস টি মোর্চা সভাপতি মদন নায়ক, মণ্ডল আমন্ত্রিত সদস্য অমর জানা, শক্তি কেন্দ্রে প্রমুখ নীলকমল বেরা, বুথ সভাপতি নারায়ণ মণ্ডল, মানিক মৈশাল প্রমুখ। ঐ বুথের প্রায় ১০০ শত কার্যকর্তা ছিলেন।
