
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা পৌরসভার ৮ নং ওয়ার্ড সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে “বেঙ্গল ইউনাইটেড'”ক্লাবের অায়োজনে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয় বৃহস্পতিবার।
উপস্থিত ছিলেন জেলা এগরা পৌরসভার প্রশাসক প্রধান স্বপন কুমার নায়ক, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, সমাজ সেবী সুপ্রকাশ গিরি, জেলা পরিষদ সদস্য পার্থসারথি দাস, সমাজ সেবী কৌস্তভ দাস,মালেক মল্লিক, দেবদুর্লভ মাইতি,সিরাজ খাঁন, ইমরান মল্লিক, সেক সুুুরজ আলি প্রমুখ।

