
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি-১এর সুব্দীর ৮২ তম গঙ্গোৎসব পূজা ও মেলার সমাপ্তি দিবস ও পুরষ্কার বিতরণী হয় বৃহস্পতিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবদী গঙ্গা মেলা কমিটির সভাপতি রঞ্জিত বেরা। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী সুপ্রকাশ গিরি, অামিন সোহেল, বিমল মান্না, গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ পাল প্রমুখ। মেলা ঘিরে চলা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতীদের পূরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সুবদী গঙ্গা মেলা কমিটির সম্পাদক দিলীপ পাল।
