গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর। এগরা পৌর প্রশাসক বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। প্রশাসক প্রধানসহ সমস্ত সদস্য সদসা ও আধিকারিকগণ উপস্থিত ছিলেন। পরিচিতি পর্ব শেষে সভায় বাড়ি বাড়ি জলসংযোগ পরিষেবা নিয়ে আলোচনা হয়। এই পরিষেবা সংযোগের ক্ষেত্রে ৭২০০ টাকা নেওয়া হতো, এবার থেকে ওই সংযোগ ফি কমিয়ে ২৫০০ করা হয়। এছাড়া উন্নয়নে প্রায় ৩৫ কোটি টাকার একটি উন্নয়ন খসড়া তৈরি হয়েছে বলে জানান পৌর প্রশাসক প্রধান স্বপন কুমার নায়ক। উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের অন্যতম ৬ সদস্য প্রাক্তন পৌর প্রধান তপন কান্তি কর, প্রখ‍্যাত শল্য চিকিৎসক বাদল অশ্রু ঘাটা, জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস, প্রাক্তন কাউন্সিলর শিল্পা দাস,তপন হাতী, পুলিন দাস। উপস্থিত ছিলেন পৌর এক্সিকিউটিভ অফিসার সারদা প্রসাদ বেজ, ফিনান্স অফিসার সুবীর রায়, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন দাস , আধিকারিক জানকি নাথ মিশ্র,কোষাধ্যক্ষ মতিলাল পন্ডা প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *