
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি- ১ পূর্ব মণ্ডলের সাবাজপুট অঞ্চল পাইরাচালী বুথে নেতাজির ১২৫ তম জন্ম দিন, ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর কৃষি আইনের সপক্ষে সকালে বাড়ি বাড়ি মুষ্টি ভিক্ষায় জন সংযোগ হয় ২৩শে জানুয়ারী শনিবার। সন্ধ্যায় বাগডিয়া পায়রা চালি, বৈদ্যহরনীয়া, পাইলচ্ছনপুরে কৃষকদের নিয়ে কেন্দ্র সরকারের কৃষি আইন সংক্রান্ত আলোচনা ও প্রায় ২ শতাধিক কৃষক অংশগ্রহণ

সভা শেষে অংশগ্রহণ’কারী কৃষকগণদের ভোজনে আপ্যায়িত করা হয়।সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি রমাকান্ত প্রধান, মণ্ডল কৃষাণ মোর্চা সভাপতি নির্মল জানা, মণ্ডল সহ সভাপতি পীযূষ বিড়িং, সাধারণ সম্পাদক দীপক নায়ক, অ্যাডভোকেট প্রবীর দাস, শক্তি কেন্দ্রে প্রমুখ রমেন দাস, বুথ সভাপতি রঞ্জন দলাই প্রমুখ।

