দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে “পঁচেট হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি” উদ্যোগে দু:স্থ ছাত্র ছাত্রীদের পাঠ সামগ্রী বই খাতা পেন বিতরণ হয় শনিবার। এই দিন পঁচেট পঞ্চায়েতের চকবেলায় প্রায় ২০ জন দুস্থ ছাত্র ছাত্রীদের হাতে বই খাতা পেন তুলে দেওয়া হয়।কর্মসূচীতে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সুব্রত দাস অধিকারী, ক্লাব কর্মকর্তা উৎপল ভূঁইয়া, মনোজ জানা, মানিক পন্ডা, দেবু গিরি প্রমুখ। নেতাজীর কর্মধারা ও আদর্শকে পাথেয় করে ছাত্র ছাত্রীদের চরিত্র গঠনের পরামর্শ দেন উপস্থিত ক্লাব কর্মকর্তাগণ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *