গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কাঁথির মাউন্ট লিটেরা জী স্কুলে  ৭২ তম সাধারণতন্ত্র দিবস যথাযথ মর্যাদায় পালিত হয় মঙ্গলবার। বিদ্যালয়ের অধ‍্যক্ষ যোগেশ মাহেশ্বরী পতাকা উত্তোলন করেন। বিদ্যালয়ের ডিরেক্টর ডঃ সৈকৎ মন্ডল ও জী লার্ণের এর রিজিওন‍্য্যল স্কুল ডিরেক্টর দিব্যেন্দু সেন শর্মা দেশপ্রেমিকদের  পায়ে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দিব্যেন্দু সেন শর্মা দেশপ্রেম মূলক বক্তৃতা উপস্থিত সকলকে সমৃদ্ধ করে, অনুষ্ঠানটিকে অন‍্যমাত্রা দান করে। বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে। সর্বশেষে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে ।
 অনলাইনে আন্ত :বিদ্যালয় ও আন্তঃরাজ্য হিন্দি আবৃত্তি প্রতিযোগিতা মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের সূচনা হয়। এই প্রতিযোগিতায় জম্বু, গোয়ালিয়র, কানপুর, হরিয়ানা, কলকাতা, গাজিয়াবাদ ,দিল্লি ইত্যাদি ভূখণ্ডের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণের ফলে অনুষ্ঠানটি আন্তর্জাতিক মাত্রা পায়। জী লার্ণের স্কুল ডিরেক্টর দিব্যেন্দু সেন শর্মা, বিদ্যালয় এর অন্যতম কর্ণধার ভাইস চেয়ারম্যান শুভজিৎ মন্ডল, বিদ্যালয়ের অধ্যক্ষ যোগশ মাহেশ্বরী প্রদীপ প্রজ্জ্বলন করেন।তিনি বক্তৃতার দ্বারা অনুষ্ঠানটিকে আগ্রহী করে তোলে। প্রতিযোগিতায় বিচারকের আসনে “স্নেহ ইন্টার ন‍্যাশনাল স্কুল “দিল্লীর হিন্দি বিভাগীয় প্রধান ড: উমা মেহেরা , নবী মুম্মাইএর “ডন বস্কো উচ্চ বিদ্যালয়” এর হিন্দী বিভাগীয় প্রধান সুমিতা অধিকারী এবং “জী লার্ণ “এর সিনিয়র এ্যাকাডেমী ম‍্যানাজার ড: সুনীতা দেবী। দুটি দলে বিভক্তিকরণের মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিদ্যালয় অধ্যক্ষ বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং বিদ্যালয় হিন্দি বিভাগের প্রধান আবিদ আনসারী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন এর মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি করেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *