
দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর:পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের “নামালক্ষ্যা কাজী নজরুল ইসলাম ডেভেলপমেন্ট স্পোর্টিং” ক্লাবের অায়োজনে ৭২ তম সাধারণ তন্ত্র দিবস উদযাপন উপলক্ষে দু দিনের কর্মসূচীর অংশ হিসাবে অাজকে শেষ দিনে পুরষ্কার বিতরণী ও শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ফুরফুরা শরিফের পীরজাদা মৌলানা ত্বহা সিদ্দিকী, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, বিশিষ্ট অাইনজীবি পার্থ সারথী মাইতি,তিলক চক্রবর্তী, সিরাজ খাঁন, অর্নব দেবনাথ প্রমুখ।পীরজাদা ত্বহা সিদ্দিকী সাম্প্রদায়িকতা ও মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতা রক্ষার স্বার্থে সবাই কে জোটবদ্ধ হওয়ার অাহ্বান জানান। ত্বহা সিদ্দিকী সাম্প্রদায়িক শক্তি কে কবর দেওয়ার অাবেদন জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে জোটবদ্ধ হওয়ার অাহ্বান জানান। তিনি বিভেদের প্রাচীর ভেঙে হৃদয়ের বন্ধনেকে সুদৃঢ় করার পরামর্শ দেন।
