গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।সাধারণতন্ত্র দিবসের দিনে “টিকরাপাড়া লক্ষীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি”র পক্ষে১০০ দুঃস্থও মেধাবী ছাত্র ছাত্রীর হাতে স্কুল ব্যাগ, খাতা, পেন ও অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পটাশপুর-২এর শ্রীরামপুর পঞ্চায়েতের “শ্রীরামপুর ক্লাব টুয়েন্টি”, পটাশপুর-১এর নৈপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দশগ্রাম সহ প্রায় ১০ টি গ্রামের ছেলে মেয়েদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি সূর্যকান্ত রাউল, শ্রীরামপুর ক্লাব টুয়েন্টির সভাপতি গৌরাঙ্গ প্রধান, সম্পাদক অভিজিৎ প্রধান প্রমুখ।সোসাইটির কর্ণধার মংরাজ প্রাথমিক বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক রতন কুমার সাহু প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব

    লেন বিপন্ন মানুষের পাশে থেকে সেবা করা তাদের সংস্থার প্রধান উদ্দেশ্য।শেষে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *