গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর:দেশের ৭২ তম সাধারণতন্ত্র দিবসে পটাশপুর-২এর আড়গোয়াল পল্লীশ্রী কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও IFFCO এগরা ইউনিটের সহযোগিতায় দু:স্থদের শীতবস্ত্র বিতরণ হয় মঙ্গলবার। সকালে সমিতির কার্যালয়ে যথাযথ মর্যাদায় দিনটি পালন শেষে সমিতির ডাইরেক্টর গনের উপস্থিতিতে ১৫০কে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। ছিলেন IFFCO এর জেলা আধিকারিক সুমন দাস, এগরা ইউনিটের চয়ন কেতকী, সমিতির সহ-সভাপতি তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শিবানী নন্দগোস্বামী, ম্যানেজার মিহির কুমার মিশ্র, ডাইরেক্টর দীপক কুমার দাস, পশুপতি সাউ, সুলেখা নায়ক, রজনীকান্ত দাস, গৌরমনি নায়েক প্রমূখ। সভায় পৌরহিত্য করেন সমিতির সভাপতি অরবিন্দ দাস। স্বাগত ভাষণে সাধারণতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে এমন দিনে দু:স্থদের পাশে থেকে সেবামূলক কাজ করার লক্ষ্যে সংস্থার এমন উদ্যোগ বলে জানান সম্পাদক রৈবত কুমার আচার্য, এমনকি করোনা পরিস্থিতির শিকার মানুষদের পাশে দাঁড়িয়ে সমিতি তার সামর্থমত খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা তুলে ধরেন।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সমিতির বাজার শাখার ম‍্যানাজার চিত্তরঞ্জন নায়ক।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *