গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা ওএস জি ল্যাপারোস্কোপি হসপিটালের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী প্রকল্পের সৌজন্যে দুটি ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয় মঙ্গল ও বুধবার। ৭২তম সাধারণতন্ত্র দিবসে এগরার কৃষ্ণপুরে ক্যাম্পে ৬০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। স্বাস্থ্য সাথী কার্ডে পরিবার কিভাবে ৫লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা
পাবেন, তার জন্য রোগী পরিবারের করনীয় কি? এগরার এই হাসপাতালেও যে এই পরিষেবা পাওয়া যায় তা নিয়ে বিষদ ব্যাখ্যা করেন শিবিরের উদ্বোধক তথা OSG হাসপাতালের ডাইরেক্টর প্রখ্যাত শল্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা। সঙ্গে ছিলেন ক্যানসার বিশেষজ্ঞ ডা স্বরূপজিৎ ঘাটা, মেডিসিন স্পেশালিষ্ট ডা বিকাশ দাস প্রমুখ। বুধবারএগরা-১এর বরিদা পঞ্চায়েতের খামারি প্রাথমিক বিদ্যালয় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৫৫ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এই পর্বে
ডাক্তার মন্ডলীর সঙ্গে ছিলেন মেডিসিন স্পেশালিষ্ট ডা আতাউর রহমান , বরিদা পঞ্চায়েত প্রধান রানুরানী বেরা, প্রাক্তন পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা প্রমূখ।শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান OSG হাসপাতালের অন্যতম ডাইরেক্টর ডা স্বরূপজিৎ ঘাটা।