
দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর -২ পঞ্চায়েত সমিতি কার্যালয়ের মুক্তধারা মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনে ৭২তম সাধারণতন্ত্র দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। বি ডি ও শঙ্কু বিশ্বাস পতাকা উত্তোলন করেন। সঙ্গে জয়েন্ট বিডিও সুমন সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ প্রমুখ উপস্থিত ছিলেন। দিনটি ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন বিডিও। শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
