গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২ এ প্রতাপদীঘি ব্লক কার্যালয় সংলগ্ন “মুক্তধারা মঞ্চে” প্রাণীসম্পদ বিকাশ মেলাল উদ্বোধন হয় বৃহস্পতিবার। ফিতা কেটে মঙ্গলদীপ জ্বেলে দু’দিনের এই মেলা উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি

    চন্দন সাউ,সঙ্গে এলাকার বিডিও শঙ্কু বিশ্বাস, এগরা মহাকুমা উপ শাসক অনুপ মন্ডল, বি এল ডি ও  ডা:বিপ্লব প্রামানিক, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ দুলালী সামন্ত, শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান গৌতম কুমার জানা, পটাশপুর পঞ্চায়েত প্রধান অমর কুমার পাহাড়ী প্রমুখ। উদ্বোধক শ্রী সাউ তাঁর বক্তব্যে বলেন- প্রাণী সম্পদ মেলা কয়েক বছরের ধারাবাহিকতা  বজায় রেখে এবারও অনুষ্ঠিত হচ্ছে। এলাকার মানুষকে জীবন ও জীবিকার জন্য বিভিন্ন পেশায় যুক্ত করতে সরকারের এই পরিকল্পনা। কৃষিজমি নির্দিষ্ট তাকে বাড়িয়ে বড় করা যাবে না, কৃষি কাজের বাইরে ও বহু রকম প্রফেশন

    আছে। মানুষের চাহিদা অনুযায়ী পশুপালন (মুরগি পালন, হাঁস, ছাগল, শূকর,জার্ষি গাভী চাষ, মৌমাছি পালন, মাছচাষ, বাগদা চাষ) বিষয়ে আগ্ৰহী করে তুলতে সরকারের এই উদ্যোগ। দু দিন ধরে বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে যাতে মানুষ এই জীবিকায় আগ্ৰহী হয়। আমাদের কাজ তাদের আগ্ৰহী করে তোলা সে ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা থাকলে পাইয়ে দেওয়া।

     

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *