গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। কাঁথি -১এর নয়াপুট পঞ্চায়েতে প্রানীবিকাশ দপ্তর ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে দু দিনের প্রাণী সম্পদ বিকাশ মেলার উদ্বোধন হয় বৃহস্পতিবার। মঙ্গলদীপ জ্বেলে দু’দিনের এই মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ কুমার গায়েন,সঙ্গে এলাকার বিডিও তুহিন কান্তি ঘোষ, বি এল ডি ও ডা: অপূর্ব চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ প্রকাশ মন্ডল, শিক্ষা কর্মাধ‍্যক্ষ তনুশ্রী গিরি, কর্মাধ‍্যক্ষ শুভেন্দু নায়ক প্রমুখ।সভায় স্বাগত ভাষণ দেন নয়াপুট পঞ্চায়েত প্রধান অসিত কুমার গিরি। অনুষ্ঠানে ব্লকের সব পঞ্চায়েতের প্রাণী মিত্র উপস্থিত ছিলেন। উদ্বোধক ও অনুষ্ঠানের সভাপতি শ্রী গায়েন তার বক্তব্যে জানান প্রাণী সম্পদ মেলা কয়েক

    বছরের ধারাবাহিকতা রক্ষা করে এবারও অনুষ্ঠিত হচ্ছে। এলাকার মানুষকে জীবন ও জীবিকার জন্য বিভিন্ন পেশায় যুক্ত করতে সরকারের এই পরিকল্পনা। কৃষিজমি নির্দিষ্ট তাকে বাড়িয়ে বড় করা যাবে না, কৃষি কাজের বাইরে ও বহু রকম প্রফেশন আছে। মানুষের চাহিদা অনুযায়ী পশুপালন (মুরগি পালন, হাঁস, ছাগল, শূকর,জার্ষি গাভী চাষ, মৌমাছি পালন, মাছচাষ, বাগদা চাষ) বিষয়ে আগ্ৰহী করে তুলতে সরকারের এই উদ্যোগ। দু দিন ধরে বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে যাতে মানুষ এই জীবিকায় আগ্ৰহী হয়। আমাদের কাজ তাদের আগ্ৰহী করে তোলা সে ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা থাকলে পাইয়ে দেওয়া। তিনি বলেন এ দিন ৬৬০জনকে ৫০টি করে উন্নত প্রজাতির সংকর মুরগি বাচ্চা বিতরণ হয়। দু দিন ধরে এই সংক্রান্ত সেমিনার চলবে। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় বিকাশ বেরা। শেষে উপস্থিত অংশগ্রহণকারি সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *