গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের বর্ধিত সভা তমলুকের নিমতৌড়ী স্মৃতিসৌধে অায়োজিত হয় আজ রবিবার। সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র। বক্তব্য রাখেন দলের জেলা তৃণমূলের কো অর্ডিনেটর অর্ধেন্দু মাইতি, জেলা কো অর্ডিনেটর মামুদ হোসেন, সহকারী সভাধিপতি সেক সুপিয়ান, বিধায়ক অমিয় ভট্টাচার্য, জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি, দলের জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সেক অানোয়ার উদ্দিন, দেব প্রসাদ মন্ডল, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি তরুণ মাইতি, এগরা বিধান সভার কো অর্ডিনেটর ডা বাদল অশ্রু ঘাটা, তাপস মাইতি, কাজল বর্মন প্রমুখ। সভায় বিভিন্ন শাখাসংগঠন ও মূল দলীয় সংগঠনের মধ্যে সমন্বয়ের উপর জোর দেওয়া হয়। সেই সাথে জেলা তৃণমূল কংগ্রেসের কো

    অর্ডিনেটরের পরামর্শে বিধানসভা কেন্দ্র ভিত্তিক কো অর্ডিনেটরগণ সাংগঠনিক কাজকর্ম করবেন।সব স্তরেই ব্লক কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কো অর্ডিনেটর ও অন্যান্য কর্মকর্তা দের সাথে অালোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে জেলার অনুমোদন গ্রহণ করতে হবে। জেলা কো অর্ডিনেটর নির্বাচন মুখী সংগঠন ও কর্মকর্তাদের সমন্বয়ের উপর জোর দেন। তিনি অাগামী ৬ ই ফেব্রুয়ারী দইসাই মাঠে রাজ্য তৃণমূল সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা কে জনসুনামীতে পরিণত করার আহ্বান জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *