গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২ এর দেশবন্ধু অঞ্চল তৃণমূল কংগ্রেস আয়োজিত কর্মী সম্মেলন হয় শনিবার। এরেন্দা মন্দির প্রাঙ্গণে এই সভায় পৌরোহিত্য করেন অঞ্চল তৃণমূল সভাপতি তথা দেশবন্ধু পঞ্চায়েতের উপপ্রধান আলোক মহাপাত্র। সমস্ত শাখা সংগঠনের প্রতিনিধিগণ সম্মেলনে অংশ নেন। আসন্ন নির্বাচনে দলকে সংগঠিত করে প্রতিপক্ষ বিজেপি ও কংগ্রেস মোকাবেলার ক্ষেত্রে বিভিন্ন বিষয় আলোচিত হয়। ভোটার তালিকা পর্যালোচনা, বাড়ি বাড়ি মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সরকারি প্রকল্পগুলির সুবিধা পরিবারগুলিতে কিভাবে পৌঁছেছে, না পৌঁছনো পরিবার গুলি চিহ্নিত করে চাহিদামত দ্রুত ব্যবস্থা গ্রহণে তৎপর হওয়া। প্রধান বক্তা ছিলেন বিধানসভার কঝ অর্ডিনেটর তথা পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি তরুণ কুমার মাইতি, দলের জেলা যুব সহ-সভাপতি সন্দ্বীপ পাত্র, পঞ্চায়েত প্রধান স্নেহলতা বর, বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ন মান্না, ব্লক যুব সভাপতি স্বপন কুমার পাত্র প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *