গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা -২ এর মঞ্জুশ্রী পঞ্চায়েতের বারানিধি ও মল্লিকপুর বুথে তৃণমূলের বুধস্তরীয় সভা অনুষ্ঠিত হয় শনিবার। দলকে আসন্ন নির্বাচনে দলকে জয়ী করতে এবং প্রতিপক্ষ বিজেপির মোকাবেলা নিয়ে আলোচনা করেন। সভায় দিবাকর চক্রবর্তী, ভাস্কর চক্রবর্তীর নেতৃত্বে বিজেপি থেকে প্রায় ৩৫ পরিবার এবং সিপিএম এর অশোক গিরির নেতৃত্বের ১৫ পরিবার তৃণমূলে যোগ দেয়। সভায় পৌরোহিত্য করেন বুত সভাপতি চন্দন দাস।নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের ব্লক সহ-সভাপতি তথা মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায় চৌধুরী, অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীপতি প্রধান, প্রাক্তন কর্মাধ্যক্ষ আইজাত হোসেন, অঞ্চল যুব সভাপতি নিধুরাম গিরি প্রমুখ। দলে যোগদান কারিরা জানান তৃণমূল শাসিত রাজ্য সরকারের উন্নয়নী কর্মকান্ড এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাদের দলে যোগদান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *