গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।     এগরা পৌরসভার প্রশাসক প্রধান স্বপন কুমারনায়ক শনিবার এক সাংবাদিক বৈঠক করেন। সভায় পৌর এলাকার উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বর্তমান সরকারের অবদানের প্রশংসা করেন। “দুয়ারে সরকার” ও “পাড়ায় সমাধান” কর্মসূচিতে কিভাবে পৌরবাসী উপকৃত তার নিদর্শন তুলে ধরে বলেন ২,৩,৪,৫ নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কারের ক্ষেত্রে পৌরসভা বিশেষ উদ্যোগ গ্রহণ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে, হাউস ফর অল প্রকল্পে পৌরসভা গৃহহীনদের বাড়ির ব্যবস্থা গ্রহণ করেছে, বর্তমান প্রশাসক বোর্ড ওই প্রকল্প গুলির ১০০% সম্পূর্ণ করার লক্ষ্যে রয়েছে, এগরা শহরের কমিউনিটি হলের থমকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হওয়ার ইঙ্গিত দেন। বাড়ি জল প্রকল্পের কাজ নজরে রয়েছে। শহরের সার্বিক উন্নয়নে প্রশাসকদের পরিকল্পনা তুলে ধরেন। ছিলেন বোর্ডের সদস্য তপন কুমার হাতী, পুলিনবিহারী দাস, প্রাক্তন কাউন্সিলার হরিপদ বেড়া, বিধানসভা কেন্দ্রের অন্যতম কো অর্ডিনেটর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি তরুণ কুমার মাইতি,দলের শহর সভাপতি উত্তম দাস, শহর মহিলানেত্রী কবিতা প্রধান, সহ-সভাপতি দেবাশীষ জানা ,ছাত্রনেতা উদয় পাল, যুব সভাপতি কৌস্তব দাস প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *