গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। এগরা -২এর দুব্দা অঞ্চল তৃনমূলের আহ্বানে গতকাল শুক্রবার রাহুল সিনহার উস্কানীমূলক সভার প্রতিবাদে এবং কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে দুব্দা বাজারে বিক্ষোভ সভা হয় শনিবার। সভায় কেন্দ্রের সর্বনাশা কৃষি বিল,

    প্রতিনিয়ত পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি, গতকাল বিজেপির কুৎসা, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব‍্যবস্থাসহ সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গুলি তুলে ধরে বক্তাগণ বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখেন। ছিলেন বিধানসভার দুই কো অর্ডিনেটর বিখ্যাত শল্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা ও মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের

      সভাপতি তরুণ কুমার মাইতি, এগরা -২পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, স্থানীয় পঞ্চায়েত প্রধান রাধা রানী বর, উপপ্রধান সত্য রঞ্জন মাইতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা ও অনিল কুমার বর, জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস, কাঁথি শহর তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, প্রাক্তন প্রধান দীলিপ কুমার বর প্রমুখ। সভাপতিত্ব করেন অঞ্চল তৃণমূল সভাপতি প্রাক্তন উপপ্রধান খগেন্দ্রনাথ দুয়ারী। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় শিক্ষক নেতৃত্ব ও ব্লকের প্রাক্তন যুব সভাপতি রাজকুমার দুয়ারী। এদিন সভায় বিধানসভা এলাকার ২৭৪,২৭৫ নম্বর শাঁখা পাদা ও পশ্চিম দুব্দা বুথ থেকে বসন্ত গারু,

        গনেশচন্দ্র বিঁন্ধানী, পুলিন বিঁদ্ধানী, মুরারী বিঁদ্ধানী, তপন বর,অবন্তী বাঙাল, প্রদীপ বাঙাল, বিজয় বর, সুরথ জানা, মানগোবিন্দ বর, রতন মন্ডল, শম্ভু মান্না প্রমুখ ১৫ পরিবার বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে পতাকা তুলে দেন উত্তম বারিক ও উপস্থিত তরুণ  কুমার মাইতি’সহ নেতৃত্ব গন।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *