গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথি পৌরসভার উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৪ তম শহীদ দিবস উদযাপিত হয় শনিবার। কাঁথি মহকুমা শাসকের অফিস চত্বরে বাপুজীর মর্মরমূর্তি ও শহীদ বেদীর পাদদেশে স্মরণ সভা অায়োজিত হয়। মহাত্মা গান্ধীর মূর্তি ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্

    ।বক্তব্য রাখছেন কাঁথি মহকুমা শাসক আদিত্য বক্রম হিরানী।।মোহন হিরানী,পৌর প্রশাসক মন্ডলী র সদস্য মামুদ হোসেন, সুবল মান্না, রত্নদীপ মান্না, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, প্রাক্তন জেলা পরিষদ সদস্য হরিসাধন দাস অধিকারী, গান্ধী স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক শৈলেশ শাসমল প্রমুখ।স্মরণ সভার শুরুতেই সর্বধর্ম প্রার্থনা সভা অায়োজিত হয়। হিন্দু পুরোহিত বিশ্বনাথ পণ্ডা,মুসলিম মৌলভী মহম্মদ অাহসান উল্লাহ,খ্রীস্টান ধর্মের পক্ষে অর্পণ রানা যথাক্রমে পবিত্র গীতা,কোরান ও বাইবেল পাঠ করে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার প্রার্থনা করেন।কাঁথির মহকুমাশাসক তাঁর বক্তব্যে বলেন- মহাত্মা গান্ধীর নশ্বর দেহ অামাদের মধ্যে নেই কিন্তু তাঁর দেশপ্রেম ও সর্বধর্ম সমন্বয়ের অাদর্শ অমরত্ব লাভ করেছে। কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন ইতিহাসে এই প্রথম কাঁথি পৌরসভার পক্ষ থেকে মহাত্মা গান্ধীর শহীদ দিবস পালিত হল।মহাত্মা গান্ধীর মর্মরমূর্তি চত্বর সৌন্দর্যায়ন ও শহীদ বেদীতে নামের তালিকা পুনর্খোদাই করা হবে বলে জানান। দেশ জুড়ে অসহিষ্ণুতা ও হিংসার বিরুদ্ধে মহাত্মা গান্ধীর অাদর্শকে পাথেয় করে শান্তি, সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার বাতাবরণ কে মজবুত করার অাবেদন জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *